সোমবার রাজ্য জুড়ে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু নির্বাচনের আগেই ভোর রাত থেকে শুরু হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগ। আর এই দুর্যোগে মালদা জেলার চাঁচল ২নং ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের মানিক নগরের ৯ নং বুথে আসার বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। ফলে ভোট দিতে আসতে সমস্যার মুখে পরেন এলাকার ভোটাররা। যদিও এই সমস্যাকে উপেক্ষা করেই নিজ নিজ ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোটদাতারা। কিন্তু সমস্যা দেখা দেয় বয়স্ক ভোটারদের নিয়ে। পরে স্থানীয় গ্রামবাসীরা বয়স্ক ভোটারদের কোলে করে বুথে পৌঁছে দেওয়ার উদ্যোগী হন বলে জানা গেছে।
মালদা